NEW CEO NEELAM MEENA

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলাম মিনা

রাজ্য

আইএএস আধিকারিক নীলাম মিনা-কে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে নিয়োগ করা হয়। এরআগে, পচিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাতেন মনোজ কুমার আগারওয়াল। 
রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো একটি চিঠিতে নির্বাচনী আধিকারিক-রা বলেন, পশ্চিমবঙ্গ ক্যাডার ১৯৯৮ ব্যাচের একজন আইএএস আধিকারিক মিনা-কে সিইও হিসবে নিয়োগ করা হচ্ছে। ওখানে বলা হয়, মুখ্য নির্বাচনী আধিকারিক থাকাকালীন মিনা রাজ্য সরকারের অতিরিক্ত কোনও দায়িত্ব সামলাতে পারবেন না। 
বিজেপি সকার রাজ্যের ক্ষমতায় আসীন হওয়ার পরই , মনোজ আগারওয়াল-কে রাজ্যের মুখ্যসচিব হিসাবে নিয়োগ করা হয়। তিনি বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দায়িত্বে ছিলেন। পাশাপাশি, অত্যন্ত উত্তেজনাপূর্ণ রাজ্য নির্বাচনের দ্বায়িত্বও সামলেছেন তিনি। 
রাজ্যের পরবর্তী সিইও নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ সরকার তিনজন সিনিয়র আইএএস আধিকারিকদের একটি প্যানেল নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছিল। আধিকারিকরা জানিয়েছিলেন, মনোনীতরা হলেন নীলম মীনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু।

Comments :0

Login to leave a comment