কবিতা
মুক্তধারা
আলো
✍️ অমল কর
২০২৬ এপ্রিল ২৯ | বর্ষ ৩
তোমার জীবন ছিল সর্বত্রই জীবন
অন্তর দিয়ে লিখেছ অজস্র আগুন
শিরদাঁড়ায় শক্তি মজুত ছিল তোমার
কলিজায় আঁকা ছিল লাল উলকি
দিগন্ত থেকে অনন্তে বিছিয়েছ লাল ঢেউ
পাতায় পাতায় বাজিয়েছ কতশত বাঁশি
কত হরিণ চরেছে তোমার মৃগয়াক্ষেত্রে
জীর্ণ খাঁচা ভাঙার শ্লোক তুমি জানতে
আজ বুকের গভীরে জমে ওঠেছে শূন্যতা
স্মৃতির উপচারে বিছিয়ে রাখছি শুধু আলো
(সমীর রক্ষিতকে, শ্রদ্ধায়)
Comments :0