কবিতা
মুক্তধারা
নববর্ষ ১৪৩৩
সম্মানিত জীবন
✍️ আনজু বানু
২০২৬ এপ্রিল ১৭ | বর্ষ ৩
নতুন আলোর দিগন্ত জুড়ে
নব উন্মেষ ঘটে
দেখ দেখ ওই নতুন বর্ষে
নতুন বার্তা রটে।
আসবে আবার জগৎ সভায়
রক্তিম দিন ফিরে
জাগবে আবার মানব জাতি
লোভের মুখোশ ছিঁড়ে।
আঁধার যত দূর হয়ে যাবে
রবি ঠাকুরের বরে
গাইব সবাই রবীন্দ্র গীতি
শিহরিত সেই স্বরে।
পু্রাতন সব নতুন করে
আবার ফিরে পাব
সবাই মিলে নববর্ষে
সম্মানের ভাত খাব।
Comments :0