কবিতা
মুক্তধারা
ভোটুৎসব
✍️ অভীক চ্যাটার্জি
২০২৬ এপ্রিল ১০ | বর্ষ ৩
পাথুরে দেওয়াল আর
শব্দের অলিগলি
আম - রা অন্ধ তাই
হাতড়ে হাতড়ে চলি
পথে পথে জনসভা
পথঘাট বন্ধ
বাতাসেতে শুঁকে দেখো
ভোট ভোট গন্ধ
কেমন আছো বরুণদা
কেমন আছো রহমত
করজোড়ে আমি আছি
আমিই বাঁচার পথ
কেউ দেবে ভরসা
কোথাও আচ্ছে দিন
যে দেবে নোটের তাড়া
ভোটটা তাকেই দিন
আমাদের ছোট নালা
সাফ হলে আমি বাঁচি
রকেট ও এটোম বোমা
সেসব হাতির হাঁচি
ইভিএমে বোতামেতে
তুমি আমি নাগরিক
ভোট খেলে বাঘ হাতি
তুমি পিগ ও গিনিপিগ
Comments :0