POETRY | GOURI SENGUPTA | NISHKRAMON | MUKTADHARA | 2026 MAY 6 | 3rd YEAR

কবিতা | গৌরী সেনগুপ্ত | নিষ্ক্রমণ | মুক্তধারা | ২০২৬ মে ৬ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  GOURI SENGUPTA  NISHKRAMON  MUKTADHARA  2026 MAY 6  3rd YEAR

কবিতা

মুক্তধারা

নিষ্ক্রমণ

✍️ গৌরী সেনগুপ্ত

২০২৬ মে ৬  | বর্ষ ৩
 

আমি মনে করি না
ভয়ঙ্কর বেমানান এই নিজের অস্তিত্ব
অথবা কবিতাহীন শরীর যাপন ।
মনে করি অশ্লীল নাটকের উৎসবগুলি মজার নয়
অথচ নীরব মৃত্যুর ভেতর স্বপ্নের জোয়ার আছে ।
শরীর আর অন্তর তখন একসাথে বিশ্রাম চায় ।
বাতাসের মোহ শুকনো পাতায় চাপা পড়ে থাকে ।
নিজেকে প্রকাশ করার অনিচ্ছায়
কখন যেন অসামাজিক হয়ে যাই ।
কবিতা ---
সব নীরবতা সয়ে নেয়
সুরে লয়ে বাঁধা শব্দেরা নক্ষত্র হয়ে ফুটে ওঠে ।
কবিতা গান গেয়ে লড়াই করতে পারে
প্রতিবাদে স্তব্ধ আপসহীন জমাট রাত-ই
জ্বলে ওঠে সৃষ্টির উল্লাসে ।

Comments :0

Login to leave a comment