POETRY | RABINDRANATH TAGORE | GITANJALI | MUKTADHARA | 2026 MAY 8 | 3rd YEAR

কবিতা | রবীন্দ্রনাথ ঠাকুর | বিপদে মোরে রক্ষা করো | মুক্তধারা | ২০২৬ মে ৮ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  RABINDRANATH TAGORE  GITANJALI  MUKTADHARA  2026 MAY 8  3rd YEAR

কবিতা

মুক্তধারা

বিপদে মোরে রক্ষা করো

গীতাঞ্জলি

✍️ রবীন্দ্রনাথ ঠাকুর

২০২৬ মে ৮  | বর্ষ ৩


বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে
নাই বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুটে
নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।

আমারে তুমি করিবে ত্রাণ
এ নহে মোর প্রার্থনা,
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি
নাই বা দিলে সান্ত্বনা,
বহিতে পারি এমনি যেন হয়।
নম্রশিরে সুখের দিনে
তোমারি মুখ লইব চিনে,
দুখের রাতে নিখিল ধরা
যেদিন করে বঞ্চনা
তোমারে যেন না করি সংশয়।

 

Comments :0

Login to leave a comment