POETRY | RABIR CHOYA | SUBRATA CHOWDHARY | MUKTADHARA | 4th YEAR | 9 MAY 2026 | PACHISE BAISHAK

রবিকথা | রবির ছোঁয়ায় | সুব্রত চৌধুরী | মুক্তধারা | বর্ষ ৪ | ৯ মে ২০২৬ | পঁচিশে বৈশাখ

নতুনপাতা/মুক্তধারা

POETRY  RABIR CHOYA  SUBRATA CHOWDHARY  MUKTADHARA  4th YEAR  9 MAY 2026  PACHISE BAISHAK

কবিতা | রবির ছোঁয়ায় 

              সুব্রত চৌধুরী

মুক্তধারা | বর্ষ ৪ | ৯ মে ২০২৬ | পঁচিশে বৈশাখ
 

রবির ছবি  আঁকা মনে
ছন্দ কাব্য গানে,
রবির লেখায় পাই যে দিশা
বেঁচে থাকার মানে।
রবির  লেখায় যাদু আছে
যাদু তুলির টানে,
রবির যাদুর ছোঁয়ায় ভাসি
সৃষ্টি সুখের বানে।
রবির নামে রংগীন খামে
সমুখ পানে ছুটি,
রবির ছোঁয়ায় অসুন্দরের
চেপে ধরি টুটি।
রবির লেখার ছোঁয়ায় জাগে
গরীব নিঃস্ব  আজ,
রবির মাথায় তাইতো শোভে 
বিশ্বকবির তাজ।

 

আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র

Comments :0

Login to leave a comment