POETRY | SUBRATA CHOWDHARY | MUKTA THAKE VAR | MUKTADHARA | NABABARSHA 1433 | 2026 APRIL 15 | 3rd YEAR

কবিতা | সুব্রত চৌধুরী | মুখটা থাকে ভার | মুক্তধারা | নববর্ষ ১৪৩৩ | ২০২৬ এপ্রিল ১৫ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  SUBRATA CHOWDHARY  MUKTA THAKE VAR  MUKTADHARA  NABABARSHA 1433  2026 APRIL 15  3rd YEAR

কবিতা

মুক্তধারা

নববর্ষ ১৪৩৩

মুখটা থাকে ভার

✍️ সুব্রত চৌধুরী

২০২৬ এপ্রিল ১৫  | বর্ষ ৩

কৃষ্ণচূড়া উঠল দুলে
রাগ ভৈরবীর দিন,
নববর্ষে রোদ্দুরে তাই 
বাজছে খুশির বীণ।

রাস্তার ধারে বস্তিতে ওই 
রাতুল সোনার বাড়ি ,
দিনে রাতে গতর খাটে 
সুখের সাথে আড়ি ।

ভোরের আলোয় কাজে ছোটে
রাতুল সোনা রোজ ,
নববর্ষে কেমনে কাটে 
রাখে না কেউ খোঁজ ।

লবন আনতে পান্তা ফুরায় 
নেইতো ফুরসত তার,
নববর্ষে রাতুল সোনার 
মুখটা থাকে ভার।

Comments :0

Login to leave a comment