পশ্চিম বর্ধমানের জামুরিয়া কেন্দ্রে অসুরক্ষিত ইভিএম মেশিন থাকার অভিযোগ উঠেছে। বিষটি নিয়ে বিক্ষোভ হয় বুধবার রাতেই।
বৃহস্পতিবার চলছে প্রথম দফার ভোট সারা রাজ্যে।
বুধবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে জামুরিয়া শ্রীপুর মোড়ে একটি ধাবার বাইরে একটি স্করপিও গাড়ির ভেতর বেশ কিছু ইভিএম অসুরক্ষিত অবস্থায় দেখা যায়। জামুরিয়া কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সাব্বির হুসেন ও এনসিপি প্রার্থী রিয়া মুখার্জি সেক্টর অফিসারকে জানিয়ে বিক্ষোভ দেখান।
রাতে গাড়ির ভেতর ইভিএম অসুরিক্ষত অবস্থায় কেন, এই প্রশ্ন তোলেন।
সেক্টর অফিসারের দাবি, তিনি ধাবাতে খাবার খাচ্ছিলেন। গাড়িতে রিজার্ভ ৪ টে ইভিএম আছে। জামুরিয়ার নিঘা সেক্টরের জন্য।
তবে বিক্ষোভ চলতে থাকে। আধা সামরিক বাহিনী ওই গাড়ি ও সেক্টর অফিসারকে নিয়ে যায়।
Jamuria EVM
অসুরক্ষিত ইভিএম, জামুরিয়ায় ভোটের আগে বিক্ষোভ রাতেই
জামুরিয়ায় বিক্ষোভের পর পুলিশ বূধবার রাতে।
×
Comments :0