বলতে পারো
নতুনপাতা
অমল কর
উত্তর : ২০২৬ এপ্রিল ২, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. আন্তর্জাতিক, দেশের হয়ে এবং বিভিন্ন দেশের বিরুদ্ধে লিওনেল মেসির গোলের নজির কি?
২. বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট মোট কতবার হয়? কোন্ দল কতবার জয়ী হয়?
৩. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে? তাঁর সাথে আর কার ফাঁসি হয়?
৪. উৎপল দত্ত কতগুলো পথনাটক করেন? সত্যজিৎ রায়-এর পরিচালনায় তিনি কতগুলো সিনেমায় অভিনয় করেন?
৫. চলচ্চিত্র ও টিভি সিরিয়াল অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি কতগুলো থিয়েটারে অভিনয় করেছেন?
৬. কবে থেকে সাহিত্যে " সরস্বতী" সম্মাননা চালু হয়?সর্বশেষ (২০২৫) এই সম্মাননা কে পান?
সমাধান
১. আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি মোট ৯০২ টি গোল করেন, আর্জেন্টিনার হয়ে ১১৬ টি গোল এবং বিভিন্ন ৪০টি দেশের বিরুদ্ধে গোল করার তাঁর কৃতিত্ব।
২. ১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ২২বার বিশ্বকাপ ফুটবলের আসরে ব্রাজিল ৫ বার ,জার্মানি ৪ বার, ইতালি ৪ বার, আর্জেন্টিনা ৩ বার, ফ্রান্স ২ বার, উরুগুয়ে ২ বার ,ইংল্যান্ড ও স্পেন ১ বার করে জয়ী হয়।
৩. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ৩৪ তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির সৈনিক মঙ্গল পান্ডে ২৯ ০৩/১৮৫৭ সালে দুই ইংরেজ কর্মকর্তা হিউজসন ও বাউকে হত্যা করে ভারতে প্রথম সিপাহি বিদ্রোহের সূচনা করেন। ০৮/০৪/১৮৫৭ সালে তাঁর সঙ্গে ঈশ্বরী প্রসাদকে ফাঁসি দেওয়া হয়।
৪. মে দিবস, স্পেশাল ট্রেন, দ্বীপ,ঘুম নেই ইত্যাদি পথনাটক করেন অভিনেতা-পরিচালক উৎপল দত্ত । তিনি সত্যজিৎ রায় পরিচালিত জন অরণ্য ,হীরক রাজার দেশে, জয়বাবা ফেলুনাথ ও আগন্তুক সিনেমায় অভিনয় করেন।
৫. সদ্য প্রয়াত চলচ্চিত্র ও টিভি সিরিয়াল অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি বিজয়গড় আত্মপ্রকাশ এবং থিয়েট্রন -এর পক্ষ থেকে প্রায় ৪৫০ টি থিয়েটারে অভিনয় করেন।
৬. কে.কে. বিড়লা ফাউন্ডেশন ভারতীয় ২২ টি ভাষায় বিগত ১০ বছরের মধ্যে প্রকাশিত গ্ৰন্থের মধ্যে সেরা গ্ৰন্থকে প্রতি বছর ১৫ লক্ষ টাকার "সরস্বতী সম্মাননা"প্রদান করে।২০২৫ সালে "হর পার্বতী কথা"গ্ৰন্থের জন্য বঙ্কিম পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত বাঙালি লেখক রামকুমার মুখোপাধ্যায় এই সম্মাননা জয়ী
Comments :0