QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 2026 APRIL 30

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ২০২৬ এপ্রিল ৩০

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  2026 APRIL 30

বলতে পারো 

নতুনপাতা 

অমল কর 

উত্তর : ২০২৬ এপ্রিল ৩০

জিজ্ঞাসা

১. বিশ্বের কোন্ তিনজন ফুটবলার পাঁচবার বিশ্বকাপ খেলে ষষ্ঠবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন?
২. টি ২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে (এক ম্যাচে)সর্বোচ্চ রান কোন্ তিনজনের?
৩. কবে থেকে কীভাবে ভারতে পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থা মর্যাদা পায়?
৪. কোনগুলো মধ্যপ্রাচ্যের দেশ ?
৫. উইলিয়াম শেক্সপিয়র রচিত সেরা কয়েকটি গ্ৰন্থের নাম কি কি?
৬. পশ্চিমবঙ্গ বিধানসভায় কবে প্রথম নির্বাচন হয়?

সমাধান 

১. মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও আর্জেন্টিনার লিওনেল মেসি, ৫ বার বিশ্বকাপ ফুটবল খেলে ষষ্ঠবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
২. T20 ক্রিকেটে ভারতীয়দের মধ্যে (এক ম্যাচে) সর্বোচ্চ তিনজন রান সংগ্রাহক:
কে এল রাহুল ১৫২ অপরাজিত, তিলক ভার্মা ১৫১ ও অভিষেক শর্মা ১৪৮ রান।
৩. পশ্চিমবঙ্গ বামফ্রন্ট সরকারের প্রচেষ্টায় ২৪/০৪/১৯৯৩ তারিখে ৭৩ তম ভারতীয় সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়।
৪. মধ্যপ্রাচ্যের দেশ : মিশর তুরস্ক কুয়েত কাতার ইরাক ইরান লেবানন ইজরায়েল ফিলিস্তিনি সংযুক্ত আমির আমিরাত জর্ডান সৌদি আরব সিরিয়া ওমান বাহরাইন সাইপ্রাস ও ইয়েমেন। 
৫. উইলিয়াম শেক্সপিয়র (জন্ম ২৩/০৪/১৫৬৪)ছিলেন কবি নাট্যকার ও অভিনেতা। তিনি ৩৯ টি নাটক, ১৫৪ টি সনেট, কয়েকটি দীর্ঘ কবিতা লেখেন। হ্যামলেট রোমিও অ্যান্ড জুলিয়েট ম্যাকবেথ ওথেলো কিং লিয়ার জুলিয়াস সিজার ইত্যাদি তাঁর বিখ্যাত রচনা।
৬. ৩১/০৩/১৯৫২ সালে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের ১৮৭ কেন্দ্রের ২৩৮ আসনে ১৩৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। কংগ্রেস ১৫০ টি আসন পেয়ে সরকার গঠন করে। অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টি ২৮ টি আসন পেয়ে বিরোধী দল হয়।

 

Comments :0

Login to leave a comment