রবিকথা | কোলাহল তো বারণ হলো
কৃশানু ভট্টাচার্য্য
মুক্তধারা | বর্ষ ৪ | ৯ মে ২০২৬ | পঁচিশে বৈশাখ
রাজপথে মানুষের মিছিল, অথচ যন্ত্রণায় জীর্ণ এই মানুষ আজ শব্দহীন।
যন্ত্রণা বহিঃপ্রকাশের মাধ্যম সব সময় কি কোলাহল? সব সময়ই কি আর্তনাদ?
নীরবতাও একটি ভাষা। সে ভাষায় আছে গভীর অনুভূতি।
এই অনুভবেই নিজেকে চেনা যায়, নিজেকে জানা যায়।
কোলাহলের আড়ম্বর কেটে গেলেই তো আত্মনিবেদনের পালা শুরু।
তাই এই কঠিন সময়ে কোনো কোলাহল নয়।
একটু চোয়াল শক্ত করে, মনের যাবতীয় দ্বিধা দূর করে ঐ এক থেকে আবার অনেক
হবার লক্ষ্য নিয়েই নিঃশব্দে আপাত নীরব হয়ে বজ্রনির্ঘোষের প্রস্তুতি চলুক।
Comments :0