এতদিন যারা পড়ুয়াদের মুখে রান্না খাবার জোগালো তারা খাবে কি। তাদের পরিবার খাবে কি? মিড ডে মিলের কর্মীদের বিকল্প কর্মসংস্থানের ব্যাবস্থা না করে অন্য কোনও স্বেচ্ছাসেবী সংগঠনকে মিড ডে মিলের কাজ দেওয়া যাবে না। উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার আগে কর্ণজোড়াতে লাল ঝাণ্ডার মিছিল হয় শহরে। সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষে উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
৩ মাসের সাম্মানিক বন্ধ। অবিলম্বে বকেয়া দেওয়ার দাবি ওঠে। ডেপুটেশনের আগে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ হয়। বক্তব্য রাখেন জেলা সম্পাদিকা শ্যামলী সিংহ, সিআইটিইউ জেলা সভাপতি রঞ্জন দাস, জেলা সম্পাদক স্বপন গুহনিয়োগী, নীলকমল সাহা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সমকাজে সমবেতন দিতে হবে, নূত্যতম মজুরি ২৬ হাজার টাকা দেওয়ার দাবি ওঠে। ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা শ্যামলী সিংহ, সিআইটিইউ জেলা সভাপতি রঞ্জন দাস প্রমুখ নেতৃত্ব।
Comments :0