Bonhoogly Book Rally

বইয়ের জন্য পদযাত্রা বরানগরে

জেলা

বরানগরে বই নিয়ে পদযাত্রা।

বরাহনগর নাগরিক সমাজের পক্ষ থেকে বইকে বাঁচাতে শিক্ষাকে বাঁচাতে পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রা শুরু হয় গোপাল লাল ঠাকুর রোড এবং বাঘাযতীন রোডের সংযোগস্থল থেকে। বনহুগলী বাজারে গিয়ে এই পদযাত্রা শেষ হয়। এই পদযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। তারপর পদযাত্রা শুরু হয়। বই হাতে গানে কবিতায় এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রা উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ স্বপন পরামানিক, অধ্যাপক চিন্ময় শেখর সরকার, বিশ্বনাথ বসু, সায়নদীপ মিত্র, সানু রায়, কিশোর গাঙ্গুলি, অশোক ভট্টাচার্য এবং ডাঃ দীপ্তজিৎ দাস। ছিলেন বরাহনগরের বইপ্রেমী মানুষ। বরাহনগর বনহুগলী বাজারে এই পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সভা হয় বুক স্টলের উপরে আক্রমণের প্রতিবাদে।

Comments :0

Login to leave a comment