Rally for Books

নিমতা, বারাকপুরে বইয়ের জন্য পদযাত্রা

জেলা

বারাকপুরে পদযাত্রা।

‘বইয়ের জন্য হাঁটুন’স্লোগানে বারাকপুর স্টেশন চত্বর থেকে মিছিল করলেন নাগরিকরা। পদযাত্রা এস এন ব্যানার্জি রোড হয়ে শেষ হয় বড় কাটপোল মোড়ে। 
অংশ নেন সিপিআই(এম) নেত্রী গার্গী চ্যাটার্জি, সিপিআই(এম) ঝন্টু মজুমদার প্রমুখ। 
ছাত্র যুব মহিলা অধ্যাপক শিক্ষক সাংস্কৃতিক জগতের মানুষ অংশ নেন পদযাত্রায়। বইয়ের ওপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল করেন। 
রবিবারই স্লোগানে গানে কবিতায় বই হাতে নিয়ে নিমতা অঞ্চলের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা চিকিৎসক সমাজকর্মী সহ-সাধারণ মানুষ বইয়ের জন্য পথ হাঁটেন। পদযাত্রা থেকে আহ্বান উঠল ‘বই পড়ুন, বই পড়ান, বই উপহার দিন’।

Comments :0

Login to leave a comment