বুধবার সকালে উলুবেড়িয়া-১ ব্লকে মৎসজীবী বৈদ্যনাথ শাসমলের ইলিশ মাছ ধরার জালে আটকে পড়ে একটি বিরল রেড আইড স্লাইডার কচ্ছপ। কচ্ছপটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা।
খবর পেয়ে স্থানীয় পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরা বন দপ্তরকে জানান। পরে বন দপ্তরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
বন্যপ্রাণ উদ্ধারকারী চিত্রক প্রামাণিক জানান, এই কচ্ছপ মূলত আমেরিকার প্রজাতি। চোখের পিছনে লাল দাগ থাকায় এর এমন নাম। অনেকে শখে অ্যাকোরিয়ামে পুষে পরে নদী-জলাশয়ে ছেড়ে দেন। এই প্রজাতি দেশীয় মাছ ও কচ্ছপ খেয়ে জলজ বাস্তুতন্ত্র নষ্ট করে দেয়। তাই কেউ এই কচ্ছপ পুষে আর রাখতে না চাইলে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার আবেদন জানান তিনি।
Rare tortoise in Fishing net At Uluberia
উলুবেড়িয়ায় মৎস্যজীবীর জালে বিরল রেড আইড স্লাইডার
উলুবেড়িয়ায় উদ্ধার কচছপ। ছবি: মণিরুল হক
×
Comments :0