অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ইডি তলব করেছিল। এবার রেশন দুর্নীতির তদন্তে নাম জড়াল বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহানের। প্রাক্তন তৃণমূল সাংসদকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী ২২ এপ্রিল তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৩ সালের ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা দুর্নীতির ঘটনায় সেই সময়ের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁকে ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই সময়ে এই দুর্নীতির কারবার চলেছিল তখন এই সংস্থা ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ বোর্ড অব ডিরেক্টরস’র অন্যতম সদস্য ছিলেন নুসরত জাহান। এই সংস্থাটি ২০১১ সালের মার্চ মাসে তৈরি হয়। প্রতারিতরা অভিযোগ জানিয়েছিলেন কলকাতা পুলিশের কাছে। আদালতেও মামলা করেছিলেন। আদালত সমন পাঠিয়েছিল নুসরত জাহানকে। যদিও তিনি সাংসদ, তিনি দিল্লিতে ব্যস্ত, তাই হাজিরা দিতে পারবেন না বলে আদালতে জানিয়েছিলেন। গত ৩১ জুলাই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে গিয়ে তাঁর সংস্থার দ্বারা প্রতারিত অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীরা অভিযোগ জানিয়েছিলেন।
এই রেশন দুর্নীতির সূত্রপাত ২০১১ সালে - পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই। কোভিড পরবর্তী সময়ে তা এমন পর্যায়ে পৌঁছে যায় যা মানুষের চোখে দিনের আলোর মতো পরিস্কার হয়ে যায়। ২০২১ সালে ভারত বাংলাদেশের ঘোঁজাডাঙা সীমান্তে ১৭৫ টি রেশনের চাল বোঝাই লরি আটক হয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা জানতে পারে এই চাল এসেছে বনগাঁর কালুপুরে অবস্থিত রাধা গোবিন্দ রাইস মিল থেকে। সেখানে হানা দিয়ে ইডি প্রথম গ্রেপ্তার করে ওই মিলের মালিক কালু সাহা কে। তাকে জেরা করে নাম পায় আরও অনেক রাঘববোয়ালদের। পরবর্তীতে তদন্তে গতি পায় দেগঙ্গার তৃণমুল নেতা বাকিবুর রহমানের গ্রেপ্তারীতে। নাম উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রী তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে উঠে আসে তার ও তার পরিবারের সদস্যদের নামে এবং আত্মীয় স্বজনের নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিস, যার উৎস তিনি বা তারা দেখাতে পারেন নি। ২০২৩ সালের ২৭ অক্টোবর তৃণমূল নেতা তথা তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া বাকিবুর ও জ্যোতিপ্রিয়'র সূত্র ধরেই ২০২৪ সালের আগস্টের গোড়ার দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকলে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রেশন দুর্নীতির একটি বিশেষ সূত্র ধরে নুসরত জাহানের নাম উঠে এসেছে। যখন বাংলাদেশ সীমান্ত দিয়ে দুর্নীতির গম পাচারের অভিযোগ উঠেছিল, সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। সূত্রের খবর, বাংলাদেশে গম রফতানি সংক্রান্ত আর্থিক লেনদেনের সূত্র ধরেই তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Ration Scam Nusrat Jahan
ফের তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব ইডি’র, এবার রেশন দুর্নীতি
×
Comments :0