The Delimitation Bill could soon be introduced in Parliament

সংসদে দ্রুত পেশ হতে পারে ডিলিমিটেশন বিল

জাতীয়

ডিলিমিটেশন বিল পাস করানোর জন্য কেন্দ্রীয় সরকার শীঘ্রই সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকতে পারে বলে জানা গিয়েছে। সংবিধান সংশোধনী বিল পাসের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। 
ঠিক সেই সময় সংসদের বাদল অধিবেশন মুলতবি করা হয়। যা এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে শেষ ঘোষণা করানো হয়নি রাষ্ট্রপতিকে দিয়ে। 
‘সংবিধান ১৩১তম সংশোধনী বিল, ২০২৬’, ডিলিমিটেশন বিল, ২০২৬’ এবং ‘কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ আইন সংশোধনী বিল, ২০২৬’র ১৬ এপ্রিল লোকসভায় পেশ করেছিলেন আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তবে ১৭ এপ্রিল লোকসভায় বিলগুলো পাস করতে পারেনি।
‘নারী শক্তি বন্দনা আইন’ লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলোতে এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখার বিল পাস হয়ে গিয়েছে সর্বসম্মতিতে। কিন্তু কেন্দ্রীয় সরকার এই আইন লাগু না করে এর সঙ্গে ডিলিমিটেশন বিলকে যুক্ত করে দিচ্ছে। ফলে লোকসভা ও বিধানসভায় মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রয়োগ আটকে রয়েছে।
গত এপ্রিল মাসে সাংবিধানিক সংশোধন বিল পাশের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর ফের ডিলিমিটেশন বিল পাস করতে চাইছে সরকার। উল্লেখ্য, সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হলে উপস্থিত সাংসদদের দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। কেন্দ্রে আসীন বিজেপি জোট সরকারের পক্ষে সেই সংখ্যা ছিল না। 
তবে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর তৃণমূলের ২০ জন সাংসদ দল থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআই নামক এক দলে যুক্ত হয়। যারা কেন্দ্রে এনডিএ সহযোগী। 
আরেকদিকে জল্পনায় রয়েছে তামিলনাড়ুর ডিএমকে। বিজেপি’র একটি অংশের প্রচার তামিলনাডুতে বিধানসভা ভোটে হেরে গিয়েছে স্ট্যালিনের ডিএমকে। ডিএমকে বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চের সঙ্গে ছিল। কিন্তু তামিলনাড়ুতে কংগ্রেস বিজয় থালাপতির দল টিভিকে-র সঙ্গে জোট করে সরকার গঠন করেছে। ফলে ডিএমকে-র সমর্থনের জন্য চেষ্টা চালাবে নরেন্দ্র মোদী সরকার।

Comments :0

Login to leave a comment