ভাইফোঁটার সকালে ঝলমলে রোদ। দুপুর গড়াতেই বদলাতে শুরু করল আবহাওয়ার মেজাজ। বিকেল নামতেই কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। মুহূর্তের মধ্যে নেমে আসে রাতের অন্ধকার। শুরু হয় প্রবল ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সেই সঙ্গে চলল শিলাবৃষ্টি।
জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর বা মালদহের একাধিক এলাকায় বুধবার, ১১ নভেম্বর, আচমকা শিলাবৃষ্টি হয়েছে। উত্তর দিনাজপুরের রায়পাড়াতে তুলাইপাঞ্জি ধানের গাছ মাটিতে লুটিয়ে পড়েছে।
জলপাইগুড়ির রাজগঞ্জে জোরালো শিলাবৃষ্টিতে কার্যত সাদা হয়ে যায় বাড়ির উঠোন, রাস্তাঘাট ও খোলা জমি।
এদিকে উত্তর দিনাজপুর জেলাজুড়ে মেঘের গর্জন এবং ঝড় চলে। সঙ্গে কয়েক পশলা বৃষ্টিতে কাবু হয় জনজীবন। রাস্তা জুড়ে সাদা বরফের চাদরে মোড়া ছিল। ঝড়ের তাণ্ডবে তুলাইপাঞ্জি ধান গাছ লুটিয়ে পড়ে। তবে শিলা বৃষ্টিতে ক্ষয় ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।
এদিকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় শুরু হয় তীব্র শিলাবৃষ্টিতে বেশ কিছু বাড়ির টিনের চাল ফুটো হয়ে যাওয়ার খবর মিলেছে। স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। রাজগঞ্জ ছাড়াও জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টি হয়েছে। সেবক এলাকাতেও শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টির জেরে কোথাও কোথাও যান চলাচল ব্যাহত হয়।
এই অসময়ের বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। নভেম্বর মাসে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শীতকালীন সবজি চাষের প্রস্তুতি ও রোপণের কাজ শুরু হয়। পাশাপাশি মাঠে রয়েছে পাকা আমন ধান। কোথাও ধান কাটার কাজ চলছে, কোথাও কাটার অপেক্ষায় ফসল। এই সময় অতিরিক্ত বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ধানগাছ মাটিতে শুয়ে পড়া, পাকা ধানের শিস ঝরে যাওয়া এবং শীতের সবজির বীজতলা ও সদ্য রোপন করা চারার ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে মালদার হবিবপুরের মানিকোরায় আসমকা শিলাবৃষ্টি হয়। কালীপুজোর গেট ভেঙে পড়ে।
দক্ষিণবঙ্গের হাওড়া এবং হুগলী দমকা হাওয়া এবং শিলা বৃষ্টির খবর মিলেছে।
Hailstorm At North Bengal Districts
দমকা হাওয়া-শিলাবৃষ্টি উত্তরের জেলায় জেলায়, চাষে বড় ক্ষতি
জলপাইগুড়ির রাজগঞ্জে শিলাবৃষ্টি। (ভেতরে) রায়গঞ্জে শিলা বৃষ্টিতে তুলাইপাঞ্জি ধান গাছ লুটিয়ে পড়েছে।
×
Comments :0