NATUNPATA | PARBAN 1433 | QUIZZE | ANSWER | AML KAR | 5 NOVEMBER 2026 | 4th YEAR

নতুনপাতা | পার্বণ ১৪৩৩ | বলতে পারো | উত্তর | অমল কর | ৫ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  PARBAN 1433  QUIZZE  ANSWER  AML KAR  5 NOVEMBER 2026  4th YEAR

নতুনপাতা

পার্বণ ১৪৩৩

বলতে পারো : উত্তর

অমল কর

৫ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ 

 

প্রশ্ন

১.  নভেম্বর বিপ্লবের রূপকার কে?
২. নভেম্বর বিপ্লবের তাৎপর্য কি?
৩. সোভিয়েতের পতনের পর  কতগুলো স্বাধীন রাষ্ট্র গঠিত হয়?
৪. পশ্চিমবঙ্গে কে প্রথম কালীপূজায় মূর্তি ব্যবহার করেন?
৫. কতরূপে কালী পূজিতা হন?
৬. দুর্গা পূজায় কালীর কোন্  রূপের পূজা হয়?

উত্তর

১.  মার্কস-এঙ্গেলস নির্দেশিত পথে ভ্লাদিমির ইলিচ লেনিন (সহযোগী লিওন ট্রটস্কি) দুনিয়া কাঁপানো দশ দিন ধরে রাশিয়ার কমিউনিস্ট পার্টির (বলশেভিক পার্টি)
প্রধান হিসেবে লালফৌজের নেতৃত্বে জার দ্বিতীয় নিকোলাসের পতনের পর অন্তর্বর্তী বুর্জোয়া পুঁজিপতি শাসক কেরনস্কিকে পরাস্ত করে রাশিয়ায় ক্রমশ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।
২. নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য হল শোষক বুর্জোয়া পুঁজিবাদের অবসান, সংখ্যাগরিষ্ঠ শ্রমিকশ্রেণির নেতৃত্বে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা ও সমাজতন্ত্রে রূপান্তর।
৩. সোভিয়েত রাশিয়ার অষ্টম তথা শেষ রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ ১৯৯১ সালের ২৫ শে ডিসেম্বর পদত্যাগ করলে সোভিয়েত ভেঙে রাশিয়া, ইউক্রেন, জর্জিয়া, বেলারুশ ইত্যাদি ১৫ টি রাষ্ট্র সমাজতন্ত্র পরিহার করে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
৪. মূর্তি গড়ে পশ্চিমবঙ্গে প্রথম শ্যামা বা দক্ষিণাকালী তথা আগমেশ্বরী মাতার পূজা করেন ১৬০০-১৬১০ সালে নবদ্বীপের প্রখ্যাত তান্ত্রিক ও পণ্ডিত, তন্ত্রসার গ্ৰন্থ প্রণেতা, কৃষ্ণানন্দ আগমবাগীশ। রাজা কৃষ্ণচন্দ্র রায় ১৮ শতকে, ১৯ শতকে ধনী জমিদাররা এবং পরে রামপ্রসাদ সেন ও রামকৃষ্ণ পরমহংসদেব এই দেবীর ব্যাপক আরাধনা করেন।
৫. অষ্টধা,নববিধা বা এগারোটি প্রধানরূপে কালী ( দক্ষিণাকালী, শ্মশানকালী,ভদ্রকালী,১০মাথা ১০ হাত ১০ পা বিশিষ্ট মহাকালী ইত্যাদি)।
৬. দুর্গা পূজায় মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে চণ্ড ও মুণ্ডা অসুরদের বধে ক্রুদ্ধ দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পূজা করা হয়।

Comments :0

Login to leave a comment