চড়া হারে বাড়ছে খুচরো বাজারে পণ্যের দাম। যে বাজার থেকে কেনাকাটা করে আমজনতা। তার মধ্যে খাদ্যে মূল্যবৃদ্ধির হার অক্টোবরে ৮.৯৪ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ৭.৭৪ শতাংশ।
সর্বভারতীয় ক্রেতা খাদ্য দাম সূচক অনুযায়ী গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির হার অক্টোবরে ৯.০৯ শতাংশ, শহরাঞ্চলে ৮.৬৮ শতাংশ।
কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ন মন্ত্রকের তথ্যে এসেছে এই তথ্য।
চলতি বছরের অক্টোবরের তথ্য দেখাচ্ছে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ছিল, সব ধরনের পণ্য মিলিয়ে, ৬.০৯ শতাংশ।
খচরো বাজারে মূল্যবৃদ্ধির হিসেব করা হয় ক্রেতা মূল্য সূচকের নিরিখে। পরপর ১২ মাস ক্রেতা মূল্য সূচকে মূল্যবৃদ্ধি দেখিয়েছে।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে যে ২০২৪ সালকে ভিত্তিবর্ষ ধরে ক্রেতা মূল্য সূচকের হিসেবে ৬.০৯ শতাংশ মূল্যবৃদ্ধি দেখিয়েছে। এই হিসেব চূড়ান্ত নয়।
মন্ত্রকের তথ্য জানাচ্ছে গ্রামাঞ্চলে ক্রেতা মূল্য সূচকের নিরিখে মূল্যবৃদ্ধির হার ৬.৬৩ শতাংশ, শহরাঞ্চলে ৫.৪১ শতাংশ।
ক্রেতা মূল্য সূচক সেপ্টেম্বরে ছিল ৫.৫৪ শতাংশ। গত বছরের অক্টোবরে ছিল ০.২৫ শতাংশ।
রিজার্ভ ব্যাঙ্ক মূল্যবৃদ্ধির হার ৪ শতাংশে বেঁধে রাখার পক্ষপাতী। কমে ২ শরাংশ বা ৬ শতাংশ পর্যন্ত ‘সহনীয়‘ বলে মত রিজার্ভ ব্যাঙ্ক। অক্টোবরে সেই মাত্রা ছাড়িয়ে গিয়েছে।
Consumer Price Index for October '26
অক্টোবরে খাদ্যে মূল্যবৃদ্ধির হার ৮.৯৪%
×
Comments :0