Sonajhuri Haat

উৎসবের দিনগুলিতে বন্ধ সোনাঝুরি হাট

জেলা

অত্যধিক ভীড় এবং জঙ্গলের পরিবেশের উপর যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে দূর্গাপুজার সময় ৬দিন সোনাঝুড়ি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর ও হাট কমিটি। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত জঙ্গলে আবর্জনা সাফাই করার কাজ করা হবে বলেও জানানে হয়েছে বন দপ্তরের তরফে। এই দিনগুলিতে সোনাঝুড়িতে হাট বসবে না এবং পর্যটকদের যাতায়াতেও নিয়ন্ত্রণ রাখা হবে। হাট চললে ভিড় নিয়ন্ত্রণ করা যাবে না। জঙ্গলের ক্ষতি হবে। তাই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাট কর্তৃপক্ষ। শান্তিনিকেতনে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণ হল সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট। সারা বছর হাজারো পর্যটকের আনাগোনা এখানে। জঙ্গলের মনোরম পরিবেশে পোষাক, গয়না থেকে শুরু করে হস্তশিল্পের বিকিকিনি চলে। এই সোনাঝুরি জঙ্গলে কাছেই হয় হীরালিনী দুর্গোৎসব। পুজোর ক'টাদিন যদি হাট খোলা থাকে তাহলে অত্যাধিক ভিড় হবেই। তাই এমন সিদ্ধান্ত।

Comments :0

Login to leave a comment