ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ রয়েছে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে!
মূলত আগস্ট-সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকাপ বাড়ে। বিগত বছরে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৯৮০। ওই বছরের শেষে তা বেড়ে দাঁড়ায় ১১৬০।
চলতি বছরের শেষে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গতবারের তুলনায় বাড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা! এ বছরে জানুয়ারি থেকে পুজোর আগে পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০৪ জন। কালনা, কাটোয়া, পূর্বস্থলী, মঙ্গলকোট এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। এখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৬৫ জন।
রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জেলায় নির্দেশিকা এসেছে যে জমা জল পরিষ্কার করতে হবে। বিশেষ করে বস্তি এলাকায় ধারাবাহিক অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের তৎপরতা যদিও প্রশ্নের মুখে পড়ছে তা ডেঙ্গুর প্রকোপ ছড়ানোয়।
জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জানান, জেলার প্রতিটি ব্লকে ভেক্টর কন্ট্রোল টিমকে নামনো হয়েছে। সতকর্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছর শেষের দিকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়ে যায়। ফলে এবার পুজোর ছুটির পর পূর্ণদ্যমে ডেঙ্গি মোকাবিলায় না নামলে তা বড় চেহারা নিতে পারে। বর্ধমান শহরেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে। নর্দমাগুলি সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না। পৌর কাজে অবহেলা হলেও নজরদারি ব্যবস্থা জোরদার নয়। স্থানীয় কাউন্সিলাররা অনুপস্থিত। রোড সরকাররা নিজ কাজে উদাসীন। ব্লিচিং ছড়ানো, ঝোপঝাড় পরিষ্কার হচ্ছে না। ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা বর্ধমান শহরে যথেষ্ট রয়েছে।
Dengue Purba Bardhaman
পূর্ব বর্ধমানে বাড়ছে ডেঙ্গু, স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা জেলায়
×
Comments :0