জেঠুর বাৎসরিক অনুষ্ঠানে গিয়ে ভাগিরথী নদীতে তলিয়ে গেল এক কিশোর। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার বড়াল ঘাটে। সূত্রের খবর, ওই কিশোরের নাম সুজিত সাহা(১৫)। কৃষ্ণনগরের বউবাজার এলাকার অরবিন্দ রোডের বাসিন্দা। বাবা প্রদীপ সাহা পেশায় ব্যবসায়ী।
পরিবার সূত্রে খবর, এদিন জেঠুর বাৎসরিক কাজ উপলক্ষে পরিবারের লোকজনের সঙ্গে বড়াল ঘাটে গিয়েছিল সুজিত। অনুষ্ঠান শেষে ভাগিরথীর জলে স্নান করতে নেমে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে জলে নেমে তল্লাশি শুরু হয়। প্রাথমিক ভাবে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় প্রশাসনকেও।
পরিবারের অভিযোগ, ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে খবর দেওয়া সত্ত্বেও প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ডুবুরি নামানো হয়নি। পরিবারের এক সদস্য দীপঙ্কর বিশ্বাস জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্পিডবোট নিয়ে একবার তল্লাশি চালায়। তবে, সুজিত ডুবে যাওয়া পরে প্রায় তিন ঘণ্টা অতিক্রান্ত হলেও ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। নবদ্বীপের বড়াল ঘাট অত্যন্ত জনপ্রিয় এলাকা। সেখানে উদ্ধারকাজে এমন গাফিলতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার সহ স্থানীয়রা। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুপুর ১টা নাগাদ ডুবুরি নামিয়ে উদ্ধার কাজ শুরু হয়। তবে, বিকেল ৫ টা পর্যন্ত ওই কিশোরের কোনও সন্ধান মেলেনি।
Nabadwip
নবদ্বীপে ভাগিরথী নদীতে তলিয়ে নিখোঁজ কিশোর
ইনসেটে নিখোঁজ কিশোর।
×
Comments :0