ভোটের আগের রাতেই সিপিআই(এম) কর্মীদের ওপর হামলা চালালো উন্মত্ত তৃণমূলী বাহিনী। ডোমকলের তৃণমূলীপ্রার্থী, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের প্ররোচনাতেই হামলা ডোমকলের রায়পুর গ্রামে। গুরুতর জখম সিপিআই(এম) কর্মী রাকিবুল আনসারিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। রাকিবুল ও তার বাবা মহবুল আনসারী দুজনেই সিপিআই(এম) কর্মী। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদেরও দুই কর্মী জখম হয়েছে।
Domekal Attack
ডোমকলে তৃণমূলের হামলায় আহভ সিপিআই(এম) কর্মী
×
Comments :0