দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সদর হাসপাতালের কংক্রিটের মেইন গেট ভেঙ্গে পড়লো চিকিৎসা সরমজ্জাম ভর্তি বিশাল কন্টেনারের ধাক্কায়। গুরুতর আহত স্থানীয় এক মহিলা সহ সাত বছরের শিশু। চাঞ্চল্য এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে একটি চিকিৎসা সরমজ্জাম ভর্তি বিশাল কন্টেনার বালুরঘাট সদর হাসপাতালের চত্তরে প্রবেশ করছিলো। হাসপাতাল চত্তরে ঢোকার আগেই জাতীয় সড়ক সংলগ্ন হাসপাতালে রাস্তায় দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল লেখা সাইনবোর্ড যুক্ত কংক্রিটের কাঠামোতে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শী আহত মহিলার স্বামী ও আহত শিশুর পিতা বিপ্লব দাস বলেন, চোখের সামনেই গেটটা ভেঙ্গে পড়ে আমার স্ত্রী ও ছেলের উপর। গেটের নিচে চাপা পড়ে দুজনেই। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। স্থানীয় সুত্রে খবর গেটের নিচে চাপা পড়ে দুটি মটর সাইকেল গুড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় ভেঙ্গে পড়া কংক্রিটের কাঠামো সরিয়ে মহিলা সহ শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের মেন গেট ভেঙ্গে পড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। ছুটে আসে পুলিশ। স্থানীয়রা লরির চালককে ধরতে গেলেও পালিয়ে যায়। পুলিশ খুঁজছে লরির চালককে।
Balurghat Hospital
দুর্ঘটনায় বালুরঘাট হাসপাতালের গেটের কাঠামো ভেঙে শিশু সহ জখম দুই
×
Comments :0