হাওড়া জেলার আমতা-২ ব্লকের জয়পুর থানার অন্তর্গত খালনা গ্রাম পঞ্চায়েতের খালনা জাল কারখানা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির সাদা কালাচ সাপ। সাপটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খালনার বাসিন্দা রঞ্জিত পল্যে প্রথম সাপটিকে দেখতে পান। সাপটি চিনতে না পেরে তিনি বন্যপ্রাণী উদ্ধারকারী অভীক হাজরা, দেবরাজ আড়ু, পিন্টু পল্যে, ভাস্কর ভট্টাচার্য ও সোমনাথ ঢালির সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন।
বন্যপ্রাণী উদ্ধারকারী দেবরাজ আড়ু জানান, কালাচ অত্যন্ত বিষধর নিউরোটক্সিনযুক্ত সাপ। এটি মূলত নিশাচর সরীসৃপ। সাপটির শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থের অভাব থাকায় তার গায়ের রং সাদা হয়ে গিয়েছে। তবে এটি অ্যালবিনো নয়, লিউসিস্টিক কালাচ। সেই কারণেই সাপটির চোখের রং কালো।
উদ্ধারকারীরা জানিয়েছেন, সাপটিকে আপাতত নিরাপদে রাখা হয়েছে। আগামীকাল সকালে সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
সাপটি লিউসিস্টিক হওয়ায় তার বিরল শারীরিক বৈশিষ্ট্য ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।
Snake Amta
বিরল সাদা কালাচ সাপ উদ্ধার আমতার কারখানায়
বন্যপ্রাণী উদ্ধারকারী ধরেছেন সাপটিকে।
×
Comments :0