২০২১ সালের ১০ এপ্রিল বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ হয় কোচবিহারের শীতলখুচি বিধানসভা কেন্দ্রে। ভোটগ্রহণ চলাকালীন গুলি চালানোর অভিযোগ ওঠে সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে। গুলিতে মৃত্যু হয় চার জনের। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনাটি ঘটেছে শীতলকুচি বিধানসভার জোড়পাটকি অঞ্চলের বেলতলি গ্রামের ১২৬ নং বুথে।(বর্তমানে ওই বুথ নাম্বার ১২৯)। নিহতদের মধ্যে ছিলেন হাবিবুর মিঞা, সামিউল মিঞা, মনিরুল মিঞা এবং নূর আলম। প্রত্যেকের বয়স ২২থেকে ২৫-এর মধ্যে। তাঁরা প্রত্যেকেই ওই বুথের বাসিন্দা ছিলেন। তার আগে শীতলকুচির ২৬৫ নং বুথে তৃণমল-বিজেপি সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে যাঁর মৃত্যু হয়, তাঁর নাম আনন্দ বর্মণ (১৮)। তিনি সেবারই প্রথম ভোট দিতে গিয়েছিলেন। ১২৯ নম্বর বুথে এখন ভোটার রয়েছেন ৯১৭ জন। বিবেচনাধীন থাকায় ভোট দিতে পারছেন না ৬৩ জন। তবে এবারে কিন্তু ভোট চলছে নির্বিঘ্নে। ভোট কেন্দ্রের অদূরেই দুই সম্প্রদায়ের যুবকেরা মনের আনন্দে ভলিবল খেলছেন। ওদের মধ্যে কেউ কেউ আবার পরিযায়ী শ্রমিক। ভোটের জন্য বাড়ি ফিরেছেন ওরাও।
West Bengal Elections
গত ভোটে গুলিতে নিহত চার ভোটার সেই শীতলখুচিতেই ভোট চলছে নির্বিঘ্নে
ভোট কেন্দ্রের অদূরে ভলিবল খেলছেন দুই সম্প্রদায়ের যুবকেরা। ছবি জয়ন্ত সাহা।
×
Comments :0