বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ
সেজে উঠেছে করণদিঘী। ভোট কেন্দ্রে পৌছে গেছেন ভোট কর্মীরাও। শামীম আখতার ফুড এন্ড সাপ্লাই বিভাগের চাকরি করেন। প্রতিবন্ধী হয়েও ভোট গ্রহণ করতে ইভিএম হাতে নিয়ে চললেন ভোটকেন্দ্রের দিকে।
প্রশাসন সুত্রে জানা গেছে উত্তর দিনাজপুর জেলার ৯ টা বিধানসভা কেন্দ্রে ২২৪৯ টা সাধারণ বুথ এবং ১০৭ টা অতিরিক্ত বুথ এবং মহিলা কর্মী পরিচালিত ৪৪৬ টা বুথে কর্মীরা পৌছে গেছেন। শারীরিকভাবে প্রতিবন্ধকতা উপেক্ষা করেও গণতন্ত্রের উৎসবে সামিল শামীম আক্তার। একই জেলা জুড়ে চলছে তাপ প্রবাহ, আর এমনই পরিস্থিতিতে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে। যেখানে এই পরিস্থিতিতে নির্বাচনে যেতে খানিকটা বিরক্ত ভোট কর্মীরা, সেখানে নির্দ্বিধায় হাসিমুখে ডিউটিতে যাচ্ছেন বিশেষভাবে সক্ষম সরকারি কর্মী শামীম আক্তার। ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার বাসিন্দা খাদ্য সরবরাহ দপ্তরের কর্মী আক্তার শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার। তবে এই প্রতিকূলতা তাঁর কাজের ইচ্ছা কে দমাতে পারেনি। তাঁর হাত পোলিওতে নষ্ট হয়ে গিয়েছে। তবুও প্রতিবছরের ন্যায় এবারও নির্বাচনের কর্মযজ্ঞে শামিল হয়েছেন শামিম আক্তার। তিনি জানালেন, ডিউটি কাটানোর চেষ্টা তিনি করেননি। বরং এই ডিউটিতে যেতে তার ভালই লাগে। ভোট কর্মীর এই অদম্য ইচ্ছা শক্তিকে কুর্নিশ জালালের অনেকেই।
নির্বাচনকে কেন্দ্র করে সেজে উঠেছে করণদিঘী। ডালখোলা রসাখোয়া, পৌটি করণদিঘী লাগুতাড়া সমস্ত বুথের ২০০ মিটারের বাইরে লাগানো হয়েছে লাল ঝাণ্ডা। টুঙ্গিদিঘীতে সিপিআই(এম) ক্যাম্প করার জন্যে স্বেচ্ছায় দোকান খুলে দিয়েছেন ছোট দুই ব্যবসায়ী। রায়গঞ্জে গ্রাম থেকে সদর শহরে কর্মীরা তৈরি। প্রত্যেক বুথে বুথে কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সিপিআই(এম) প্রার্থী জীবানন্দ সিংহ।
পার্টি নেতা উত্তম পাল কর্মীদের বললেন,‘‘নিশ্চিতে এজেন্ট হয়ে বুথে বসুন। কোনো সমস্যা হবে না। বুথেই সমস্যা রুখে দেওয়া হবে। দীর্ঘদিন প্রচার শেষে বৃহস্পতিবার পরীক্ষা। শুধু উত্তীর্ণ হলে চলবে না পরীক্ষায় প্রথম হতে হবে। এটাই চ্যালেঞ্জ।’’
Comments :0