জুন মাসের প্রথমেই হতে পারে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারন। সূত্রের খবর ১ অথবা ২ জুন মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন একাধিক বিজেপি বিধায়ক। ৬ মে ব্রিগেডে প্রধানমন্ত্রী সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা মন্ত্রীদের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী সহ ছ’জন মন্ত্রী হিসাবে শপথ নেন। কয়েকটি দপ্তর তাদের মধ্যে বন্টনও হয়। কিন্তু অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের কোন মন্ত্রী এখনও শপথ নেয়নি।
এই পরিস্থিতিতে বিজেপি সূত্রে খবর দিল্লিতে সম্প্রতি মুখ্যমন্ত্রী যেই সফর হয় সেখানেই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার মন্ত্রিসভা নিয়ে আলোচনা হয়। চুড়ান্ত তালিকা তৈরি হয়ে গিয়েছেও বলেও বিজেপি সূত্রে খবর।
BJP
জুনের প্রথমে শপথ নিতে পারে বিজেপি মন্ত্রিসভা
×
Comments :0