Chandranath Sinha

চন্দ্রনাথের সই মেলাতে বাড়িতে সিআইডি টিম

রাজ্য

রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে সিআইডি। বৃহস্পতিবারের পর শুক্রবার সকালে আবারো বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি টিম। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনে যে সমস্ত বিধায়করা সই করেছিল সেই সই জাল কি না সেই তদন্ত করতে এসেছিল সিআইডি টিম। সিআইডির প্রতিনিধি তাকে জিজ্ঞাসাবাদ এবং তৃণমূল বিধায়কের সই সংগ্রহ করে নিয়ে যায়।
কালিঘাটের বাড়িতে বিধায়কদের নিয়ে বৈঠক করে শোভনদেব চ্যাটার্জির নাম বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে চুড়ান্ত করেন মমতা ব্যানার্জি। ডেপুটি লিডার হয়েছে অসীমা পাত্র এবং নয়না ব্যানার্জি। সেই মর্মে দলের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি বিধানসভার সচিবালয়ে চিঠিও পাঠিয়েছেন। কিন্তু সেই চিঠি দেওয়ার পরও বিরোধী দলনেতা হিসাবে এখনও ঘর পাননি শোভনদেব।
বিধানসভার সচিব সমীরীন্দ্রনাথ দাস সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, অভিষেক ব্যানার্জি তৃণমূলের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চ্যাটার্জি, ডেপুটি লিডার হিসাবে অসীমা পাত্র এবং নয়না ব্যানার্জি এবং চিফ হুইপ হিসাবে ফিরহাদ হাকিম সর্বসম্মতিতে এই পদ গুলোয় নির্বাচিত হয়েছেন। কিন্তু দলের পক্ষ থেকে এই চিঠির সাথে প্রয়োজনীয় নথি জমা দেয়নি।
তিনি জানিয়েছেন কোন বৈঠক থেকে এবং কবে তারা নির্বাচিত হয়েছেন তার কাগজ যেমন জমা দিতে হবে তেমন সেই বৈঠকের মিনিটস এর কপিও জমা দিতে হবে সচিবালয়ের কাছে। তার কথায়, ‘চিঠির সঙ্গে দলীয় বৈঠকের কোনও রেজোলিউশন কপি বা মিনিটস দেওয়া হয়নি। অর্থাৎ, কতজন সদস্য এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন, তা জানানো হয়নি। এমনকী চিঠিতে বৈঠকের উল্লেখ থাকলেও, সেই বৈঠকটি কবে, কোন তারিখে হয়েছিল তারও কোনও উল্লেখ নেই।’ 
উল্লেখ্য যেদিন বিধায়কদের নিয়ে তৃণমূলের এই বৈঠক হয় যেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বৈঠকে দলের একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। অর্থাৎ তারা এই মর্মে কোন সিদ্ধান্তও দলকে জানাননি যে তারা সহমত কি না।

Comments :0

Login to leave a comment