EID FESTIVAL

কলকাতা - নিউ টাউনে পালিত হল ঈদের নামাজ

রাজ্য

ব্রিগেডে নামাজের পর ছবি তোলায় ব্যাস্ত দুই খুদে। ছবি রবীন গোলদার

ঈদের নামাজ পাঠ হলো ব্রিগেডে। বৃহস্পতিবার সকালে রেড রোডের বদলে ব্রিগেডে হয়েছে ঈদের নামাজ। বিভিন্ন বয়সের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই নামাজ পাঠে অংশ নেন। নামাজ পাঠের পর একে অপরকে কোলাকুলি করে তারা উৎসবের বার্তা ছড়িয়ে দেন।
বৃহস্পতিবার নিউ টাউন শহরে পঞ্চম বর্ষে পদার্পণ করল ঈদের নামাজ। প্রতিবছরের মত এ বছরেও ডি এফ ব্লকের ফুটবল খেলার মাঠে পালিত হলো ইদুজ্জোহা। সহস্ত্রাধিক পুরুষ এবং তিন শতাধিক মহিলার উপস্থিতিতে ভরে উঠেছিল নামাজের মন্ডপ। নিউ টাউন সিটিজেন্স  ওয়েলফেয়ার ফ্রাটারনীটি এবং নিউ টাউন সেকুলার ফোরাম যৌথ উদ্যোগে সংগঠিত করা হলো এই ইদুজ্জোহা।
নিউ টাউন শহরের অমুসলমান সম্প্রদায়ের বহু পুরুষ এবং মহিলা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ঈদ প্রার্থনার শেষে নামাজে সকল অংশগ্রহণকারীদের শিমুই -খাস্তা কচুরি এবং শরবত বিতরণ করায় মানুষ খুব খুশি।
ঈদের নামাজে সমবেত মানুষদের সহমর্মিতা জানানোর জন্য এন কে ডি এ স্পেশাল সেক্রেটারি প্রশান্ত কুমার বাড়ুই উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment