মালদা শহরের নামী হোটেলগুলিতেও এবার স্বাস্থ্যবিধি নিয়ে কড়া নজরদারি প্রশাসনের। খাবার তৈরির পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে একাধিক হোটেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই জেলাজুড়ে ১২৩টি হোটেলে পরিদর্শন চালানো হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর অনিয়ম ধরা পড়ায় ১৪টি হোটেল সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন মালদার অতিরিক্ত জেলা শাসক অনিরুদ্ধ নন্দী।
প্রশাসনের এই অভিযানে হোটেল ও রেস্তোরাঁগুলিতে খাবার তৈরির পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
Malda
মালদায় হোটেলে কড়া নজরদারি, ১৪টি বন্ধের নির্দেশ
×
Comments :0