তারাতলায় ভেঙে পড়েছে নির্মিয়মান গোডাউন শেড। ভিতরে বহু মানুষ আটকে রয়েছেন। শুরু হয়েছে উদ্ধার কাজ। আনা হয়েছে অ্যায়ম্বুলেন্স। গ্যাস কাটার দিয়ে শেড কাটার কাজ চলছে। কতজন আটকে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি জানিয়েছেন পুলিশ, মিলিটারি এবং দমকলের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ নির্মিয়মান গোডাউনটি বেআইনি। স্থানীয় কাউন্সিলরের মদতে তৈরি হচ্ছিল এই গোডাউন। তাদের অভিযোগ প্রশাসনের কাছে বার বার জানানো হলেও কোন কাজ হয়নি।
জানা গিয়েছে ঢালাই চলাকালিন তিনতলা এই নির্মিয়মান গোডাউন ওপর থেকে ভেঙে পড়ে। নীচে প্রায় ৫০-৬০ জন শ্রমিক ছিলেন যারা সেখানে আটকে রয়েছেন। বড় বড় লোহার বিম কেটে ক্রেণের সাহায্যে চালানো হচ্ছে উদ্ধার কাজ। উদ্ধার কাজ চালানোর জন্য ড্রিল করে ভিতরে প্রবশের চেষ্টা করছে উদ্ধারকারি দল। স্থানীয়রা জানিয়েছেন ধ্বংসস্তুপ থেকে মামনুষের আর্তনাদ শোনা যাচ্ছে।
ইতিমধ্যে এই ঘটনায় নবান্নের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বর গুলি হলো 1070, 8697981070, 2214 3526, 2253 5185
উদ্ধারকারিরা জানাচ্ছে কোন ঢালাই পিলারের ওপর এই কাঠামো তৈরি না হওয়ায় ভাড় নিতে না পেরে গোটা কাঠামো ভেঙে পড়েছে। দুমড়ে গিয়েছে লোহার বিম গুলো। ন’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
Taratala
তারাতলায় ভেঙে পড়লো নির্মিয়মান গোডাউন, আহত একাধিক
×
Comments :0