Falta Jahangir Khan

জাহাঙ্গীরের গ্রেপ্তারির ক্ষেত্রে রইলো না আইনী বাধা

রাজ্য

ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের গ্রেপ্তারির ক্ষেত্রে আইনী বাধা তুলে নিল কলকাতা হাইকোর্ট। গত ১৮ মে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল ফলতার নির্বাচনের জন্য জাহাঙ্গীরের বিরুদ্ধে সেই সময় কোন পদক্ষেপ নেওয়া যাবে না। এদিন হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে নির্বাচন মিটে যাওয়ার কারণে জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনী পদক্ষেপের ক্ষেত্রে আর কোন বাধা রইলো না।
নির্বাচন পরবর্তী সন্ত্রাস সহ একাধিক অভিযোগে থানায় এফআইআর দায়ের হয় জাহাঙ্গীরের নামে। জামিন এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গীর। আগাম জামিনের আবেদন জানান। ১৮ মে হাইকোর্ট তাকে আইনী সুরক্ষা দেয়। বুধবার সেই সুরক্ষার মেয়াদ শেষ হচ্ছে। এদিন হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। 
উল্লেখ্য ফলতা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে ১ লক্ষ ৬০ হাজার ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক ব্যানার্জি। ২০১৪ সালের পর থেকেই অভিষেকের ছায়াসঙ্গী জাহাঙ্গীর। ভোটলুঠ থেকে বেআইনি কাজ অভিষেকের হয়ে সব একার হাতে সামলেছে জাহাঙ্গীর।
ফলতার নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ কমিশনের কাছে জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে ফলতায় পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। সেই নির্বাচনে বিজেপি জয়ী হলেও দ্বিতীয় স্থানে উঠে আসে সিপিআই(এম)। চতুর্থ স্থান পায় তৃণমূল।

Comments :0

Login to leave a comment