TMC

বিধাননগরের মেয়র পদ ছাড়লেন কৃষ্ণা

কলকাতা

বিধাননগর পৌরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যাক্তিগত কারণ এদিন তিনি পুর-কমিশনারের কাছে গিয়ে ইস্তফা জমা দিয়েছেন তিনি। গতকাল কলকাতার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা জমা দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। 
বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কার্যত ভেঙে গিয়েছে তৃণমূল। দলের ওপর থেকে রাশ হারিয়েছেন মমতা ব্যানার্জি। ভেঙে গিয়েছে পরিষদীয় দল। একের পর এক নেতা, জনপ্রতিনিধি দুর্নীতির দায় গ্রেপ্তার হয়েছেন।
এর আগে একাধিক পৌরসভার কাউন্সলির, চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এবার পদত্যাগ করলেন মমতা ব্যানার্জির অত্যন্ত কাছের নেত্রী কৃষ্ণা চক্রবর্তী। মঙ্গলবার মমতা ব্যানার্জির অবস্থানে ছিলেন কৃষ্ণা।

Comments :0

Login to leave a comment