TMC

বেআইনি নির্মাণের নোটিশের দাব অভিষেকের বুঝিয়ে দিলেন কুণাল, ববি

রাজ্য

অভিষেকের বেআইনি নির্মাণ সংক্রান্ত নোটিশের বিষয় তিনি কিছু জানতেন না। সাংবাদিক সম্মেলন করে বিধানসভা থেকে কার্যত সাফাই দিলেন কলকাতার মেয়র তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। 
তিনি বলেন, ‘এই পুরো ব্যাপারে আমার কিছু জানা নেই। আর সত্যি বলতে এটা আমার জানার কথাও নয়। পৌরসভার তরফ থেকে কাকে আইনি নোটিস দেওয়া হবে বা দেওয়া হবে না তার সাথে মেয়রের কোন সম্পর্ক থাকে না। এটা আমার এক্তিয়ারের মধ্যেও পড়ে না।’ 
এরপরই ফিরহাদ কার্যত দায় এড়িয়ে বলেন, ‘ওর ব্যক্তিগত ব্যাপারে আমি কোনও কথা বলতে পারব না।’
তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির ১৭টি সম্পত্তিতে নোটিশ পাঠিয়েছে কলকাতা পৌরসভা। এরপরই শুরু হয়েছে বিতর্ক। 
মুখে তৃণমূল নোটিশের ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বললেও আসলে তৃণমূল অভিষেকের ঘাড়েই বিষয়টি ছাড়তে চাইছে। এদিন বিধানসভায় সেই ইঙ্গিত পাওয়া দিয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের কথায়। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে সামগ্রিকভাবে দল যা মনে করছে, মুখপাত্র হিসেবে আমি সেটাই বলছি। তবে কার বাড়িতে নোটিশ গিয়েছে, ঠিক কটা নোটিশ গিয়েছে, কিংবা কলকাতায় তার আসলে কটি সম্পত্তি রয়েছে এই সমস্ত খুঁটিনাটির ব্যাপারে একমাত্র তিনি নিজেই বলতে পারবেন অথবা তার আইনজীবী ভাল বলতে পারবেন।’

Comments :0

Login to leave a comment