kolkata metro

সাময়িক ভাবে বন্ধ মেট্রো পরিষেবা

কলকাতা

প্রবল ঝড়বৃষ্টির জেরে বন্ধ মেট্রো পরিষেবা। সকাল থেকেই কলকাতায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা হাওয়া। দুপুরে ঝড়বৃষ্টির পর দেখা যায় মেট্রো বন্ধ। কর্মীরা জানান একটি অংশে গাছ পড়ে মেট্রো পরিষেবা বন্ধ। কঠিন সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। এর পাশাপাশি গড়িয়া থেকে ট্রাম ডিপো আসার রাস্তায় অশোকনগরের কাছে রাস্তায় গাছ পড়ায় যান চলাচলের গতি কমে যায়। গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ চলে। মেট্রো বন্ধ থাকায় চরম দুর্ভোগ হয় নিত্য যাত্রীদের। বাসে অটো ধরতে ছুটোছুটি চলতে থাকে।  
 

Comments :0

Login to leave a comment