ED Sona pappu

ইডি দপ্তরে হাজিরা সোনা পাপ্পুর

রাজ্য কলকাতা

ইডি দপ্তরে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। দীর্ঘদিন ধরে ফেরার ছিল সোনা পাপ্পু। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হন সোনা পাপ্পু। আর্থীক প্রতারনা এবং তোলাবাজির অভিযোগে তাকে তলব করে ইডি। একাধিকবার তলব এড়িয়ে গেলেও এদিন হাজিরা দেন তিনি।

উল্লেখ্য কাঁকুলিয়ায় গুলি চালানো এবং বোমাবাজির ঘটনার পর থেকে ফেরার ছিলেন সোনা পাপ্পু। তোলাবাজি, বেআইনি নির্মান সহ একাধিক অনৈতিক কাজের সাথে নাম জড়িয়ে রয়েছে তার। কলকাতা পুলিশের কাছে বার বার তার কাছে অভিযোগ জানানো হলেও তৃণমূলের ছত্রছায়ায় থাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করেনি।

আর্থীক প্রতারনা মামলায় সোনা পাপ্পুর বাড়িতে তল্লাসি চালায় ইডি। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা। উদ্ধার হয়েছে বন্দুকও। কসবা, তিলজলা, কাঁকুলিয়া এলাকায় দিনের পর দিন তৃণমূলের নেতা মন্ত্রীদের মদতে একাধিক অনৈতিক কাজ চালিয়ে গিয়েছে পাপ্পু এবং তার দল। নির্বাচনী শাসক দলের হয়ে ভোটলুঠ করেছে পাপ্পুর দল। 

পুলিশের খাতায় পাপ্পু ফেরার থাকলেও একাধিকবার তাকে ফেসবুক লাইভ করতে দেখা গিয়েছে। এদিন পাপ্পু ইডি দপ্তরে হাজিরা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে তিনি বাড়িতেই ছিলেন।

জয়েস কামদান, সোনা পাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাসের যেই যোগ সূত্র তা খতিয়ে দেখছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার অভিযোগ সোনা পাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাসকে ব্যবহার করে কম দামে একাধিক জমি দখল করেছে জয়েসের সংস্থা। সেখানে তৈরি হয়েছে বহুতল।  

Comments :0

Login to leave a comment