কলকাতা পৌরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এদিন কলকাতা পৌরসভার স্মিতা পান্ডের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন সুশান্ত। দেবলীনা বিশ্বাসের পর সুশান্ত দ্বিতীয় বরো চেয়ারম্যান যে নির্বাচনের ফলাফলের পর পদত্যাগ করলেন। অন্যদিকে মিউনিসিপ্যাল অ্যাকাউন্টিস কমিটি থেকে পদত্যাগ করেছেন ৯৮ এর তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।।
পদত্যাগের পর তৃণমূলের দুজন কাউন্সিলর বলেন, দলের ভিভিআইপি নেতারা কর্মীদের পাশে নেই। এই হারকে মেনে নিতে হবে। মানুষের রায়কে মেনে নিতে হবে। অরূপ চক্রবর্তী বলেন, ‘আমাদের মধ্যে অনেকে ভেবেছিল সারা জীবন মন্ত্রী থাকবে, মানুষ রায় দিয়েছে। নৈতিক জায়গা থেকে আমাদের এই সিদ্ধান্ত। প্রয়োজনে সব পদ আমরা ছেড়ে দিতে পারি।’ অরূপ জানিয়েছেন তার এলাকার বহু কর্মী ঘর ছাড়া। তাদের পাশে দাঁড়ায়নি প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘সিপিআই(এম) এর খারাপ সময়ও গণশক্তি বোর্ড চলেছে। তৃণমূলের ভালো সময় জাগোবাংলা বোর্ড চলেনি।’ দলের সেলিব্রিটি কালচার নিয়েও প্রশ্ন তুলেছেন দুই কাউন্সিলর। সুশান্ত ঘোষ বলেন, ভোটে এই ফল প্রত্যাশা ছিল না। ঘর ছাড়া কর্মীদের পাশে নেতৃত্ব। যারা সুযোগ সুবিধা ভোগ করেছে তারা আজ কোথায়?
উল্লেখ্য বিধানসভার ফল ঘোষনার পরই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি স্পষ্ট বলেন যে তারা এই রায় মানে না। মমতা মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগও দেয়নি। সুশান্ত ঘোষ বলেন, ‘অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি নিয়ে বলার এক্তিয়ার আমাদের নেই। আরও কয়েজন কাউন্সিলর আছেন যারা পদত্যাগ করতে পারেন। নির্বাচনে কে কি ভাবে জিতেছে তা অপ্রাসঙ্গিক। কমিশন যখন স্বীকৃতি দিয়েছে তাকে মান্যতা দেওয়া উচিত। গত ১৫ বছর দলের সাথে আমায় লড়াই করতে হয়েছে। আমার ওপর দুবার আক্রমণ হয়েছে। তার তদন্ত ঠিক ভাবে হয়নি। নতুন মুখ্যমন্ত্রী কাছে অনুরোধ ঘটনার পূর্নাঙ্গ তদন্ত করার।’
নির্বাচনের ফলাফলে পর রুবির মোড়ে সুশান্ত ঘোষের দপ্তর ভাঙচুড় হয়। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অফিস ভাঙার সাথে বিজেপির সাথে কোন যোগাযোগ নেই।’ অরূপ বলেন, ‘৪ মে বেলা ১২টার পর থেকে যারা বিজেপি হয়েছে তারা এই সব ঘটনা ঘটিয়েছে।’
অন্যদিকে দলের সব পর থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গতকাল তিনি কল্যাণীতে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন।
TMC
নীচুতলার কর্মীদের পাশে নেই নেতৃত্ব, পৌরসভার পদ ছাড়লেন তৃণমূলের দুই কাউন্সিলরের
×
Comments :0