বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে উবর শাটেল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মুম্বাই, দিল্লি, হায়দরাবাদের পর কলকাতায় তারা বন্ধ করতে চলেছে এই পরিষেবা।
উবর শাটেল মূলত ব্যবহার করতেন সল্টলেক, সেক্টর পাউভের দিকের যাত্রীরা। মেট্রোয় সমস্যা হলে উবর শাটেল ছিল মক্ষম অস্ত্র। আবার অনেকে নিয়মিত ব্যবহার করতেন। উবর ক্যাবের মতো বাড়ির সামনে থেকে যাত্রীকে না তুললেও যাত্রীর বাড়ির সামনের কোন একটি লোকেশন থেকে তাকে তোলা হতো। একটি বাস বা ট্র্যাভেলারকে শাটেল হিসাবে ব্যবহার করা হতো।
উবরের এই পরিষেবা বন্ধ হওয়ায় যাত্রীরা যেমন সমস্যায় পড়লেন তেমন সমস্যায় পড়েছেন চালকরাও। অনেক নিত্য যাত্রীদের কথায় ক্যাবের থেকে কম টাকায় ভালো ভাবে তারা শাটেলের মাধ্যমে অফিস পৌঁছে যেতে পারতেন। কিন্তু সংস্থার এই সিদ্ধান্তের ফলে তাদের সমস্যায় ফেলেছে। চালকদের কথায় উবর শাটেল বন্ধ হয়ে যাওয়া এবার তাদের অন্য সংস্থার সাথে যোগাযোগ করতে হবে আয়ের জন্য।
Uber Shuttle
কলকাতায় বন্ধ উবর শাটেল
×
Comments :0