West Midnapore

পৃথক ৩টি পথ দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরে মৃত ৩

জেলা

পশ্চিম মেদিনীপুরে পৃথক ৩টি পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন একাধিক।  গুরুতর আহত ১২ জন। আশঙ্কাজন ৪ জন। তাদের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর শিল্পাঞ্চলের ৬ নম্বর জাতীয় সড়কের সাহাচকে। দাঁড়িয়ে থাকা একটি ট্রলারে এসে ধাক্কা মেরে উপরে উল্টে যায় পিকআপ ভ্যান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাদাদপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর ১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি  ১৪ জন আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। এদের মধ্যে ৪ জন আশঙ্কাকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে , ঝাড়গ্রামে একটি অনুষ্ঠান থেকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ফিরছিলেন যাত্রীবোঝাই পিকআপ ভ্যানের যাত্রীরা। গাড়িতে পুরুষ ও মহিলা মিলিয়ে বেশ কয়েকজন ছিলেন। ভোরের দিকে সাহা চকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। প্রাথমিকভাবে অনুমান, চালকের ঘুম পেয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 
অপর একটি ঘটনা ঘটে বৃহস্পতিবার গভীর রাতে গড়বেতায়। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। মৃতের নাম বিশ্বজিৎ পাত্র(৪৫)। তিনি হোমগার্ড দপ্তরে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গোয়ালতোড় থানার জোগাড়ডাঙা অঞ্চলের কুরকুটবান্দি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা টাউন থেকে ফেরার পথে গড়বেতার রসকুণ্ড মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন বিশ্বজিৎ। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অপর আর একটি ঘটনা ঘটে নারায়ণগড়ের উকুনমারিতে ১৬ নম্বর জাতীয় সড়কে। এখানে সড়ক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে চলন্ত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।  খোঁজ খবর নিয়ে প্রসাশন জানায় মৃত মহিলার নাম পুষ্প দোলই। নারায়নগড় ব্লকের তেঘরি এলাকার বাসিন্দা। ঘাতক গাড়ির খোঁজ এখনও পাওয়া যায়নি বলে প্রসাশন সূত্রে জানা গেছে।

Comments :0

Login to leave a comment