Couple Arrested

ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা আটক দম্পতি

জেলা

সহজ শর্তে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ক্ষুব্ধ প্রতারিত মহিলাদের হাত থেকে উদ্ধার করে দুজনকেই আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি কালিরহাট এলাকায় ওই দম্পতিকে ঘিরে ধরেন প্রতারিত বলে দাবি করা মহিলারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিদের নাম সুবোধ বর্মন ও পাখি রায়। অভিযোগ, নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তাঁরা মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাট ও বড়কালীরহাট এলাকার বহু মহিলাকে সহজ শর্তে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে ২ হাজার টাকা করে সংগ্রহ করা হয়। ভুক্তভোগীদের দাবি, প্রায় এক বছর ধরে এভাবে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করা হলেও কাউকেই ঋণ দেওয়া হয়নি। এমনকি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও অভিযুক্তরা বারবার এড়িয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। উছলপুকুরি কালিরহাট এলাকায় ওই দম্পতিকে দেখতে পেয়েই ঘিরে ধরেন প্রতারিত মহিলারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ঠিক কতজন মহিলার কাছ থেকে কত টাকা সংগ্রহ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
 

Comments :0

Login to leave a comment