ইউক্রেনের হামলায় মস্কোয় নিহতদের মধ্যে রয়েছে এক ভারতীয়। মস্কোয় ভারতীয় দূতাবাস জানিয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় আহত হয়েছে আরও তিন ভারতীয়।
দূতাবাস জানিয়েছে যে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন আধিকারিকরা।
রবিবার এই হামলা প্রসঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলদমির জেলেনস্কি বলেছেন, সম্পূর্ণ যুক্তিযুক্ত সিদ্ধান্ত। এর আগেই রাশিয়ার ড্রোন আক্রমণে রাজধানী কিয়েভে ২৪ জন নিহত হয়েছেন।
রাশিয়া বলেছে, রাত থেকে মোট প্রায় ৬০০ ড্রোন মস্কোয় আছড়ে পড়েছে। চারজনের মৃত্যু হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫৬টি ড্রোন ধ্বংস করেছে। দিনের বেলা আরও ৩০টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
Moscow Drone Indian
মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, আহত ৩
×
Comments :0