শান্তি চুক্তি হওয়ার মানে এই নয় যে অন্যায় ক্ষমা করে দেওয়া হবে। ইরানের সঙ্গে অন্যায় করেছে আমেরিকা।
সোমবার সন্ধ্যায় ইরান-আমেরিকা শান্তি চুক্তি হওয়ার পর এই মন্তব্য করেছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই।
বাঘেই বলেছেন, ‘‘চাপিয়ে দেওয়া যুদ্ধে নিহতদের জন্য ন্যায়বিচার চাওয়ার অধিকার ইরানের সর্বদা রয়েছে। ইরানের জনতার সঙ্গে অন্যায়কে ভুলে যাওয়ার প্রশ্নই নেই। আন্তর্জাতিক মঞ্চে ইরান বিচারের দাবি জানাবে। তার তথ্য হাজির করবে।’’
ইরান একথাও জানিয়েছে যে লেবানে আমেরিকার সঙ্গী ইজরায়েল হামলা বন্ধ না করলে চুক্তির কোনও অর্থ থাকবে না। শান্তি আলোচনার শুরুর পর থেকে ইরান লাগাতার লেবাননে বোমাবর্ষণ বন্ধ করার দাবি তুলে এসেছে।
এদিকে পশ্চিম রাজনীতিবিদরা বেশি আগ্রহী হরমুজ প্রণালিতে ইরানকে কর না দিয়ে মালবাহী পণ্য জাহাজ চলাচল নিশ্চিত করতে। আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স থেকে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ হরমুজ প্রণালিতে ‘শুল্কবিহীন জাহাজ চলাচলে’ জোর দিয়েছেন।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, গত ৮ এপ্রিল সংঘর্ষ বিরতি চুক্তি হয়। তারপর থেকে শান্তি চুক্তি নিয়ে কথা হতে থাকে। আমেরিকা বারবার সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙে আক্রমণ করেছে। কিন্তু ইরানের অবস্থান বদলানো যায়নি।
আমেরিকা-ইরান আলোচনায় মধ্যস্থতা করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন যে চুক্তি সইয়ের অনুষ্ঠান হতে পারে আগামী শুক্রবার, সুইৎজারল্যান্ডে।
Iran US Deal
শান্তি চুক্তির অর্থ আমেরিকার অন্যায়কে ক্ষমা করা নয়, বলল ইরান
ইরানের সরকারি মাধ্যম এই ছবি দিয়ে বলেছে যুদ্ধের পর্বে অটুট থেকেছে জনতার সমর্থন।
×
Comments :0