Jharkhand High Court Orders Stay on Exam Cancellation

ঝাড়খন্ডে নিয়োগের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাইকোর্টের

জাতীয়

রাঁচিতে প্রতিবাদের জেরে পরীক্ষা বাতিল করেছিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরকার।

পরীক্ষার্থীদের আন্দোলনের জেরে নিয়োগ পরীক্ষা বাতিল করেছিল ঝাড়খন্ড সরকার। সেই সিদ্ধান্তে আবার স্থগিতাদেশ জারি করল ঝাড়খন্ড হাইকোর্ট। 
ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশনের ১১তম এবং ১৩তম পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফুড সেফটি অফিসার নিয়োগ সংক্রান্ত আবেদনও শোনা হচ্ছে একসঙ্গে। ১৫ দিনের মধ্যে সরকারকে হলফনামাও দিতে বলেছে আদালত। 
২০১৪ থেকে রাজ্যের বিভিন্ন নিয়োগ পরীক্ষা নিয়ে তদন্তের নির্দেশ দেয় ঝাড়খন্ড সরকার। প্রায় ২৬ দিন ঝাড়খন্ডে পরীক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা আন্দোলনে শামিল ছিলেন। নিয়োগে বেনিয়মের অভিযোগে এই আন্দোলনের জেরে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। 
কিন্তু পরীক্ষা বাতিলের পরও জটিলতা দেখা দেয়। চাকরিরতরা ক্ষোভ জানান। তাঁরাই আদালতে আবেদন দায়ের করে পরীক্ষা বাতিলের বিরোধিতা করেন। চাকরি থেকে ছাঁটাইয়ের সম্ভাবনা জানিয়ে সুরক্ষার আবেদন জানান।

Comments :0

Login to leave a comment