Ranji Trophy

ব্যাটিংয়ে ব্যর্থ, বোলারদের দাপটে লড়াইয়ে বাংলা

খেলা

বোলারদের দাপটে রঞ্জিত ট্রফির খেলায় প্রত্যাবর্তন করল বাংলা। সার্ভিসেসের বিপক্ষে দ্বিতীয় রঞ্জি ম্যাচে বাংলা প্রথম দিনে ১৮৪ রানে অলআউট হয়ে যায়। অঙ্কুর পাল (৪) দ্রুত ফিরে গেলেও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ চ্যাটার্জী দলকে টানতে থাকেন। একসময় বাংলার রান ছিল ১ উইকেটে ৭৭। সেখান থেকে বাংলার ইনিংস ১৮৪ রানে শেষ হয়ে যায়। ঈশ্বরণ ৫৬, সুদীপ ৩৮ ও সুমন্ত গুপ্ত ২৮ রান করেন। সার্ভিসেসের পুলকিত নারাং ৬৩ রানে ৫ উইকেট নেন।
এরপর বাংলার বোলারদের দাপটে দিনের শেষে সার্ভিসেস ৫ উইকেটে ৮৩ তুলেছে। অধিনায়ক রজত পালিওয়াল ২৩ রানে অপরাজিত। প্রদীপ্ত প্রামাণিক ও আমীর গনি ২টি করে উইকেট পেয়েছেন।

Comments :0

Login to leave a comment