Books Supreme Court

বইকে অন্তত কিছুটা মর্যাদা দিন! কেন্দ্রীয় সচিবালয়ের পাঠাগার মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট

জাতীয়

সুপ্রিম কোর্ট সোমবার ১৩৫ বছরের পুরনো সেন্ট্রাল সেক্রেটারিয়েট লাইব্রেরি (সিএসএল) স্থানান্তরের বিষয়টি ২০ নভেম্বর পর্যন্ত মুলতবি রেখেছে। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে যে, লাইব্রেরিতে থাকা বইগুলো যেন অন্যত্র সরিয়ে নেওয়া না হয়। কেন্দ্রীয় সরকারের আইনজীবীর উদ্দেশ্যে শীর্ষ আদালতের মন্তব্য, ‘বইকে অন্তত কিছুটা মর্যাদা দিন’।!
বইগুলো যেভাবে ফেলে রাখা হচ্ছে, তা নিয়েও আদালত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, লাইব্রেরির ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্তৃপক্ষ যেন দায়সারা ভাব অবলম্বন করছে।
উল্লেখ্য, ‘সেন্ট্রাল ভিস্তা’ পরিকল্পনার আওতায় প্রায় সাড়ে ৮ লক্ষ বই সহ সেন্ট্রাল সেক্রেটারিয়েট লাইব্রেরির জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দ না থাকার বিষয়টি আদালত স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনায় আনে। গত ৫ অক্টোবর আদালত কেন্দ্রীয় সচিবালয়ের পাঠাগারের জন্য বরাদ্দ জায়গা ও তার বিন্যাস সম্পর্কে হলফনামাও  তলব করেছিল।
এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব সচদেবার বেঞ্চে বিষয়টি উত্থাপিত হলে আদালতকে জানানো হয় যে, কেন্দ্রীয় সরকার সোমবার, ১৬ নভেম্বর, একটি হলফনামা দাখিল করে। এই হলফনামা এখনও নথিভুক্ত হয়নি। মামলাটি পরশু দিন শুনানির জন্য রাখা হয়।
হলফনামাটি নথিবদ্ধ না হলেও আদালত বান্ধব তথা প্রবীণ আইনজীবী হরিপ্রিয়া পদ্মনাভন বইগুলি নিয়ে গভীর উদ্বেগ জানান। তিনি বলেন, নভেম্বর মাসের মধ্যেই বইগুলি সরিয়ে ফেলার জন্য তাড়াহুড়ো করা হচ্ছে।  তিনি এই প্রক্রিয়াটি বন্ধ করার অনুরোধ জানান।
পদ্মনাভন আরও বলেন, প্রস্তাবিত নতুন স্থানে কতটা জায়গা রয়েছে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরও স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, "আমি চাই সরকারএকটি বিস্তারিত হিসাব দিক, বর্তমানে বইয়ের তাকের জন্য কতটা জায়গা ব্যবহৃত হচ্ছে এবং নতুন জায়গায় কতটা জায়গা বরাদ্দ রাখা হয়েছে, তার একটি তুলনামূলক চিত্র তুলে ধরুক।"
সমস্ত যুক্তি তর্কের পর, পরবর্তী শুনানির আগে বইগুলো অন্যত্র সরানো যাবে না বলে নির্দেশ দিয়া আছে আদালত ।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘

Comments :0

Login to leave a comment