QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 26 FEBRUARY 2026, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  26 FEBRUARY 2026 3rd YEAR

বলতে পারো 

নতুনপাতা 

অমল কর 

উত্তর : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বর্ষ ৩

জিজ্ঞাসা

১. এবার মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপ জয়ী কোন্ ক্রিকেট দল?
২. সর্বশেষ (২০২৬) এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে কোন্ দেশ চ্যাম্পিয়ন হয়?
৩. ২১ শে ফেব্রুয়ারি, ১৯ শে মে ও ১লা নভেম্বর কেন বিখ্যাত?
৪. বিশ্বের কোন্ মহাদেশে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত?
৫. কবে কমিউনিস্ট ম্যানিফেস্টো আত্মপ্রকাশ করে?
৬. লেখক "শংকর" (মণিশংকর মুখোপাধ্যায়)-এর প্রখ্যাত কয়েকটি উপন্যাসের নাম বলো।

সমাধান

১. মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত "এ" দল  ৪৬ রানে বাংলাদেশের "এ" দলকে হারিয়ে এবার চ্যাম্পিয়ন হয়।
২. সর্বশেষ (২০২৬) এশিয়ান ইনডোর অ্যাথেলেটিকসে  চিন ১০ টি সোনা, ১১ টি রুপো ও ১৩ টি ব্রোঞ্জ পেয়ে চ্যাম্পিয়ন হয়।ভারত ১ টি সোনা ২ টি রুপো ও ১ টি ব্রোঞ্জ পেয়ে ষষ্ঠ হয়।
৩. ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৯ শে মে শিলচর বাংলা ভাষা দিবস ও ১ লা নভেম্বর মানভূম বাংলা ভাষা দিবস হিসেবে পালিত হয়।
৪. আফ্রিকা মহাদেশে ২০০০ ভাষা প্রচলিত, যা অন্য যে-কোনো মহাদেশের তুলনায় অনেক বেশি।
৫. মার্কস ও এঙ্গেলস বিরচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো আত্মপ্রকাশ করে ২১ শে ফেব্রুয়ারি, ১৮৪৮ সাল।
৬. লেখক শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)-এর প্রখ্যাত কয়েকটি উপন্যাস:  কত অজানারে,চৌরঙ্গী, সীমাবদ্ধ, জন অরণ্য, ঘরের মধ্যে ঘর, ইত্যাদি।

Comments :0

Login to leave a comment