যন্তরমন্তর থেকে রাহুল গান্ধী সহ একাধিক প্রতিবাদী সাংসদকে আটক করলো দিল্লি পুলিশ। দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের কাছে জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও এসআইআর প্রত্যাহারের দাবিতে বুধবার ফের ‘ইন্ডিয়া’ জোটের অন্তর্গত বিরোধীরা যন্তর মন্তরে নতুন করে মিছিল ও বিক্ষোভে নেমেছেন। বিরোধীরা বাসে করে যন্তরমন্তরের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। যাতে তারা যন্তর মন্তরের কাছে পৌঁছাতে না পারেন তার জন্য অশোক রোডে বিপুল সংখ্যক আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছ। গোটা জায়গা জুড়ে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নং ধারা। পাশাপাশি, পুরো রাস্তাজুড়ে একাধিক স্তরের ব্যারিকেড ও বসানো হয়েছে। বাসের উপর উঠে বিক্ষোভ দেখতে শুরু করেন সাংসদরা। এখনও অবধি বহু প্রতিবাদীকে আটক করেছে দিল্লি পুলিশ। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে রাস্তায় শুয়ে পরে বিক্ষোভ দেখাতে দেখা যায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে তার সঙ্গে ছিলেন রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ত্ব।
রাহুল গান্ধী যখন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বললেন, "এভাবে কাজ হবে না," তখন এক কর্মকর্তা পাল্টা বললেন, "তবে কীভাবে কাজটা করা উচিত, তা আপনিই বলুন।" এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিরোধী দলের কর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন—"আমরা কোথাও যাচ্ছি না, আমরা এখান থেকে সরব না।"
এই বিক্ষোভে রয়েছেন সিপিআই(এম) সংসদ জন ব্রিটাস। এদিন ইন্ডিয়া মঞ্চের দলগুলির মধ্যে আলোচনা হয়, সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গতকাল রাতে যেহেতু নির্বাচন কমিশনে যেতে দেওয়া হয়নি তাই ফের এদিন বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিনই নির্বাচন কমিশনের দিল্লির সিইও দপ্তরের সামনে বিক্ষোভ হয়েছে। কাশ্মীরি গেটের ওই বিক্ষোভে স্লোগান ওঠে জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। বামপন্থী দলগুলির নেতা ও কর্মীরা কাশ্মীরি গেটের সামনে বিক্ষোভ দেখান। পাশাপাশি, বিক্ষোভ দেখায় আম আদমি পার্টিও।
India protest aginst Gyanesh kumar
ফের আটক রাহুল, 'ইন্ডিয়া' জোটের বিক্ষোভে তোলপাড় দিল্লি
×
Comments :0